গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology নজরদারিতে এআই নয়, গুগলের নীতি বাতিল

    নজরদারিতে এআই নয়, গুগলের নীতি বাতিল

    0
    168
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অস্ত্র ও নজরদারির মতো ক্ষতিকর কাজে এআইয়ের ব্যবহার না করার যে নীতি গুগল তৈরি করেছিল সম্প্রতি তা বাতিল করেছে টেক জায়ান্টটি, এমনই উঠে এসেছে কোম্পানির আপডেট হওয়া এআই নীতি’তে।

    গুগলের এআই নীতির আগের ভার্সণে উল্লেখ ছিল, এমন অস্ত্র, যার মূল উদ্দেশ্য মানুষের ক্ষতি বা সরাসরি আঘাত করা এবং এমন প্রযুক্তি, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম লঙ্ঘন করে নজরদারির জন্য তথ্য সংগ্রহ বা ব্যবহার করে তা অনুসরণ করবে না তারা।এসব নির্দেশনাবলী এখন আর গুগলের এআই নীতির ওয়েবসাইটে দেখানো হচ্ছে না।এক ব্লগ পোস্টে গুগলের এআই স্টার্টআপ ডিপমাইন্ড-এর সি ই ও ডেমিস হাসাবিস বলেছেন,ক্রমাগত জটিল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এআই নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রতিযোগিতা চলছে। স্বাধীনতা, সমতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার মতো মূল মূল্যবোধের মাধ্যমে পরিচালিত এআই উন্নয়নে গণতন্ত্রের নেতৃত্ব দেওয়া উচিত।

    ব্লগ পোস্টে গুগল বলেছে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারে স্বীকৃত বিভিন্ন নীতির সঙ্গে সমন্বয় রেখে কাজের পাশাপাশি সবসময় সুনির্দিষ্ট কাজের জন্য মূল্যায়নের পথ খোলা রাখবে তাঁরা। বিভিন্ন কাজের সুবিধা ঝুঁকির চেয়ে বেশি কি না তা সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হবে।