গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports আর্সেনালকে হারিয়ে ফাইনালে নিউক্যাসেল

    আর্সেনালকে হারিয়ে ফাইনালে নিউক্যাসেল

    0
    113
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    নিউক্যাসেল ইউনাইটেডের সামনে আবারও পথ হারাল আর্সেনাল। আধিপত্য দেখিয়েও কাজের কাজ কিছুই করতে পারল না গানাররা। দু’ অর্ধে দু’ গোল করে অনায়াসেই লিগ কাপের ফাইনালে উঠল নিউক্যাসেল।

    সেন্ট জেমস পার্কে ২-০ গোলে জিতে, দু’ লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে ফাইনালে উঠল নিউক্যাসেল। প্রথম লেগেও ২-০ গোলে জিতেছিল তারা। উল্লেখ্য,তিন দিন আগেই ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে হারিয়েছিল মিকেল আর্তেতার দল। এই ম্যাচে তার ছিটেফোঁটা রেশও দেখা যায়নি। জ্যাকব মার্ফি নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান অ্যান্থনি গর্ডন।চতুর্থ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে জালে বল পাঠান আলেকসান্দার ইসাক। তবে সুইডিশ ফরোয়ার্ড নিজেই অফসাইডে থাকায় ভিএআরে মেলেনি গোল।

    ১৯ মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের জোরাল শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়। ওখান থেকেই পাল্টা-আক্রমণে এগিয়ে যায় নিউক্যাসেল।