গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports আকস্মিক অবসরে স্টয়নিস

    আকস্মিক অবসরে স্টয়নিস

    0
    151
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তার অবসরের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া,সিএ। নিজের অবসর নিয়ে স্টয়নিস বলেছেন, অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই ক্রিকেট খেলার যাত্রা ছিল অসাধারণ, প্রতিটি মুহূর্তের জন্য তিনি কৃতজ্ঞ।

    সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করা,এটি সবসময়ই তাঁর জন্য একটি গর্বের বিষয় হয়ে থাকবে।টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতে তাঁর অবসর নেওয়া বলের জানিয়েছেন স্টয়নিস। তিনি বলেছেন, এটি তাঁর জন্য সহজ সিদ্ধান্ত ছিল না, তবে মনে করেন এটি সঠিক সময়, যাতে ওডিআই থেকে সরে দাঁড়িয়ে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড- এর সাথে তাঁর সম্পর্ক চমৎকার এবং তার সমর্থনকে অত্যন্ত মূল্যায়ন করেন।এদিকে,স্টয়নিসের অবসরে অস্ট্রেলিয়ান প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন,স্টয়নিস গত দশ বছর ধরে অস্ট্রেলিয়ার ওডিআই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।তিনি শুধু ভালো খেলোয়াড়ই নন, একজন অসাধারণ ব্যক্তিত্বও। তার ওডিআই ক্যারিয়ার এবং সমস্ত অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত। উল্লেখ্য,২০১৫ সালে তার অভিষেক হওয়ার পর থেকে স্টয়নিস ৭১টি ওয়ানডে ম্যাচ খেলেন। তাকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলেও রাখা হয়েছিল।

    তবে তার আকস্মিক অবসরের ঘোষণায় এখন দলে পরিবর্তন আনতে হবে।উল্লেখ্য স্টয়নিস শেষ নভেম্বরে পাকিস্তান সফরের দলে ছিলেন। এই ফরম্যাটে তার রান ১ হাজার ৪৯৫ এবং ৪৮ উইকেট। স্টয়নিস ২০২৩ সালের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন।