
মধ্যপ্রদেশের শিবপুরি জেলার বহরেতা সানি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে বায়ুসেনার মিরাজ ২০০০ নামক প্রশিক্ষিত বিমান। তবে দুর্ঘটনার আঁচ পেয়ে দুই পাইলট প্যারাসুটে করে বিমান থেকে বেরিয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছেন।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার এয়ার ফোর্সের মিরাজ ২০০০ ট্রেনার বিমানটিতে উঠেছিলেন দুই চালক। আচমকা মাঝআকাশে বিমানের গোলযোগ দেখা দেয়। এরপরই ভেঙে পড়ে সেটি। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিমানের ধ্বংসাবশেষ একটি মাঠে পড়ে আছে।
তা দেখতে জড়ো হয়েছেন প্রচুর কৌতূহলী মানুষ। তবে বিমানটি লোকালয়ের পরিবর্তে ফাঁকা জায়গায় ভেঙে পড়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।








