নতুন ফরম্যাটে পরীক্ষা পে চর্চা-র ৮ তম সংস্করণ

0
138
ছবি সৌজন্যে : এক্স
একেবারে সম্পূর্ণ নতুন স্টাইলে, নতুন ফরম্যাটে হতে চলেছে পরীক্ষা পে চর্চা-র অষ্টম সংস্করণ। শুধু প্রধানমন্ত্রীই নন,ছাত্রছাত্রীদের মনোবল বাড়াবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও সাধু সদগুরু।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারি নয়া দিল্লির ভারত মণ্ডপমে এই অনুষ্ঠান হবে। ৩ কোটি ৩০ লক্ষেরও বেশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশ নেবে।২০১৮ সাল থেকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান শুরু হয়েছিল। প্রতি বছরই বড় পরীক্ষার আগে প্রধানমন্ত্রী মোদী পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরীক্ষার চাপ কীভাবে সামলাতে হবে, তা নিয়ে টিপস দেন। এদিকে, কেন্দ্রীয় শিক্ষাপ্রতি মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী পরীক্ষা ভয় না করে জয় করার মন্ত্র দিয়েছেন পরীক্ষা পে চর্চার মাধ্যমে।
যেখানে বারংবার বলা হচ্ছে, শিক্ষা শুধুমাত্র নম্বর বাড়ায় না, শিক্ষা মানুষের জীবনের মানকে উন্নীত করে।এ বছরের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদগুরু, দীপিকা পাড়ুকোন, বিক্রান্ত মাসি, ভূমি পেডনেকর, মেরি কম, টেকনিক্যাল গুরুজি, রাধিকা গুপ্ত, অবনী লেখারা, রুজুতা দিভেকর, সোনালি সব্রবাল, ফুডফার্মার।