অশোকনগরে তেল উত্তোলনে ওএনজিসিকে ৫০ একর জমিঃ মুখ্যমন্ত্রী

0
121
ছবি সৌজন্যে : নিজস্ব

দেউচা পাচামি কয়লা ব্লকের কাজ শুরুর দিনেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তির দিনেই অশোকনগরে তেল উত্তোলনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরে ওএনজিসিকে ৫০ একর জমি দেওয়া হয়েছে। সেখানে খুব তাড়াতাড়ি ওএনজিসি বাণিজ্যিকভাবে তেল উত্তোলন করবে। বাণিজ্য সম্মেলনে শিল্পপতির সামনে মুখ্যমন্ত্রী দাবি করেছেন এরাজ্যের ১ কোটি ৭২ লাখ মানুষ দারিদ্র সীমার বাইরে এসেছেন।

এবছর নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘিরে ছিল কার্যত চাঁদের হাট। অংশ নিয়েছেন ৪০ দেশের দুশোর বেশি প্রতিনিধিরা।