
ব্যাড টাচ করছেন স্কুলের আঙ্কেল। হিন্দমোটরের এক বেসরকারি নার্সারি স্কুলে শিশুর অভিযোগ করতেই প্রিন্সিপালের স্বামীকে মারধর করেছেন অভিভাবকরা।
শিশুটির পরিবারের অভিযোগ কয়েকদিন ধরে বছর আড়াইয়ের শিশুটি স্কুলে যেতে ভয় পাচ্ছিল। জিজ্ঞেস করলে সে তাঁর বাবা-মাকে জানায় স্কুলের আঙ্কেল ব্যাড টাচ করেন। বিষয়টি অন্য অভিভাবকদের জানাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এরপরেই স্কুলের প্রিন্সিপাল রিমি চৌধুরির স্বামীকে মারধর করেন অভিভাবকরা। ঘটনার পরেই উত্তরপাড়া থানার পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে। এদিকে মহিলাদের বপ্রস্তাব দেওয়ার অভিযোগে পুলিশকর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালালেন মহিলারা। বেধড়ক মারধর করা হয়েছে পুলিশকর্মীর ভাইকে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছেন নদিয়ার শান্তিপুরের মাহাত পাড়ায়। স্বপন কুমার মণ্ডল নামে ওই পুলিশ কর্মী দিনের পর দিন এলাকার মহিলাদের কুপ্রস্তাব দিচ্ছিলেন।
প্রতিবাদ করলেই মিথ্যে মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকিদিতেন। বৃহস্পতিবার মহিলারা লাঠি, ঝাঁটা নিয়ে ওই পুলিশকর্মীর বাড়িতে চড়াও হন। ভাঙচুর করা হয় বাড়িতে। স্বপন কুমার মণ্ডলকে না পেয়ে তাঁর ভাইকে মারধর করেন।
