গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ট্রাম্পের রোষে আইসিসি, জারি একগুচ্ছ নিষেধাজ্ঞা

    ট্রাম্পের রোষে আইসিসি, জারি একগুচ্ছ নিষেধাজ্ঞা

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষে এবার আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। আমেরিকা এবং তাদের ঘনিষ্ঠ ইসরায়েলের বিরুদ্ধে বেশকিছু সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা বলে সূত্রে খবর।
    ট্রাম্পের স্বাক্ষরিত হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসি নিজের ক্ষমতার অপব্যবহার করেছে। আমেরিকা এবং তার ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকে টার্গেট করে একাধিক অবৈধ ও ভিত্তিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সকল আধিকারিক, কর্মী এবং তাঁদের পরিবারের সকল সদস্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এমনকী আমেরিকাতে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁদের ওপর। নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি সম্প্রতি ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
    আমেরিকা বা ইসরায়েল কোনও দেশই এই আইসিসি-র সদস্য নয়। প্রথম দফায় জয়ী হয়েও ট্রাম্পের নিশানায় পড়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। দ্বিতীয় দফাতেও তাঁর কুনজরে পড়ল এই আইসিসি।