গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Technology জেমিনাই ২.০ এআই মডেল সবার জন্য

    জেমিনাই ২.০ এআই মডেল সবার জন্য

    0
    168
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নিজেদের ভার্চুয়াল এআই সহকারী জেমিনাই-এর পরবর্তী প্রজন্ম জেমিনাই ২.০ সবার জন্য ওপেন করে দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। কোম্পানিটি বলছে,এখন পর্যন্ত তাদের সবচেয়ে কার্যকর এআই মডেল স্যুট এটি।

    ডিসেম্বরে জেমিনাই ২.০ এআই মডেল প্রকাশ করে গুগল।ওই সময় ডেভেলপার ও কিছু বিশ্বস্ত পরীক্ষকের পাশাপাশি নিজেদের কিছু প্রোডাক্টে, এ এআই মডেলটি জুড়ে দিয়েছিল তারা, যা এআই মডেলটির একটি জেনালের রিলিজ ছিল।নতুন ভার্সণকে জেমিনাই ২.০ ফ্ল্যাশ বলছে গুগল। এ এআই মডেলের টেক্সট, অডিও, ভিডিও ও ইমেজ ইনপুট একসঙ্গে বুঝতে পারার ক্ষমতাকে বলা হচ্ছে মাল্টিমোডালিটি।সার্চ জায়ান্টটি বলছে,জেমিনাই ২.০ ফ্ল্যাশ মডেল টেক্সট,অডিও, ভিডিও ও ইমেজ ইনপুট বোঝার পাশাপাশি মাল্টিমোডাল আউটপুটও তৈরি করতে পারে,যেমন ছবির সঙ্গে লেখা তৈরি।এতে আরও রয়েছে কোডিং পারফরম্যান্সের জন্য পরীক্ষামূলকভাবে ২.০ প্রো ও ২.০ ফ্ল্যাশ-লাইট, যাকে এখনও পর্যন্ত নিজেদের সবচেয়ে সাশ্রয়ী মডেল বলে বর্ণনা করেছে তারা।

    তবে,এ এআই মডেল ব্যবহারের জন্য প্রতি ১০ লাখ টোকেনের টেক্সট, ছবি ও ভিডিও ইনপুটের জন্য ১০ সেন্ট খরচ হবে ডেভেলপারদের। অন্যদিকে এআই মডেলটির আরও সাশ্রয়ী ভার্সণ ফ্ল্যাশ-লাইট’সহ ব্যবহারের ক্ষেত্রে তাদের ০.৭৫ সেন্ট খরচ হবে।