পুঞ্চে খতম ৭ পাক অনুপ্রবেশকারী

0
176
ছবি সৌজন্যে : এক্স
আবারও ভারতীয় সেনা বাহিনীর হাতে খতম ৭ পাক অনুপ্রবেশকারী। জম্মু-কাশ্মীরের কৃষ্ণা ঘাটি সেক্টর হয়ে পুঞ্চে অনুপ্রবেশেরর চেষ্টা করছিল বলে সূত্রে খবর। সেনা সূত্রে দাবি, নিহত সাত জনের মধ্যে ২-৩ জন পাক সেনাও রয়েছেন।
প্রশিক্ষিত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গিদের এদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। সেই দলে ছিলেন পাক সেনার কর্মীরা। এছাড়াও নিহতদের মধ্যে বাকিরা অল বদর জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে। এই ঘটনা গত ৪ এবং ৫ ফেব্রুয়ারির। শুক্রবার সেনার তরফে এই অনুপ্রবেশের খবরে শিলমোহর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছিলেন, ভারতের সঙ্গে কাশ্মীর-সহ সবরকম সমস্যা মিটিয়ে নিতে চান তাঁরা। তারই মধ্যে এই অনুপ্রবেশের খবর সামনে এসেছে।