গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মৃত্যুর দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রীকে, তোপ শুভেন্দুর

    মৃত্যুর দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রীকে, তোপ শুভেন্দুর

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের মৃত্যুর দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বাজি হাব-ক্লাস্টার তৈরির নানান কথা বলেছিলেন। ২ বছর পর তার যে কোনও বাস্তবায়নই হয়নি তা কল্যাণীতে বিস্ফোরণে স্পষ্ট হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর কথায় কল্যাণীর রথতলার তৃণমূল নেতা খোকন বিশ্বাস স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনিবাজি কারখানা তৈরি করেছেন। যেখানে দমকলকে ঢোকার মধ্যে জায়গা নেই এমন একটা জায়গায় কিভাবে বেআইনি বাজি কারখানা তৈরি করলেন তা নিয়ে প্রশ্ন তুল্লেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে এর জবাবদিহি করতে হবে।

    বাজেট অধিবেশনে খাদিকুল, আমডাঙা, বজবজ থেকে কল্যাণী সব বিস্ফোরণের কথা তুলে ধরে রাজ্যের স্বরূপ জনগণের কাছে খুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন