গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata তিলোত্তমার জন্মদিনে মুখ্যমন্ত্রী-সিবিআইকে আমন্ত্রণ

    তিলোত্তমার জন্মদিনে মুখ্যমন্ত্রী-সিবিআইকে আমন্ত্রণ

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিনে মুখ্যমন্ত্রী, সিবিআইকে আমন্ত্রণ জানাতে যাবে প্রতিবাদী মঞ্চ। ওই দিন ফের মানুষকে রাস্তায় নামার আবেদন করেছেন নির্যাতিতার বাবা-মা।

    জন্মদিন উপলক্ষে আর জি করে রবিবার বিকেলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে বাংলার মেয়ের জন্মদিন। আমন্ত্রণপত্রে ৬ মাসে অধরা বিচারের উল্লেখ রয়েছে। সেই আমন্ত্রণ পত্র নিয়ে বিধাননগর কমিশনারেট, লালবাজার, স্বাস্থ্যভবন, মেডিক্যাল কাউন্সিলে যাচ্ছেন চিকিৎসক, নাগরিক মঞ্চের প্রতিনিধিরা।

    আন্দোলনকারীদের দাবি শুভবুদ্ধির উদয়ের বার্তা দিতেই এই আমন্ত্রণপত্র বলে জানানো হয়েছে।