গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইরানের তেল আমদানিতে বিধিনিষেধ আমেরিকার 

    ইরানের তেল আমদানিতে বিধিনিষেধ আমেরিকার 

    0
    128
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইরান থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন অর্থ মন্ত্রকের ওই বিধিনিষেধের ফলে ইরান থেকে তেল কিনলে কোনও দেশ বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে।
    আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্টের অভিযোগ, ইরান সরকার তেল রফতানি থেকে পাওয়া অর্থ সামরিক পরমাণু কর্মসূচি, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্মাণ এবং জঙ্গিদের মদত দিতে ব্যবহার করছে। তা প্রতিহত করতেই এই পদক্ষেপ। ট্রাম্প সরকারের এই পদক্ষেপের ফলে নয়াদিল্লি-তেহরান বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ,আমেরিকার অর্থ মন্ত্রক জানিয়েছে, ভারত, চিন বা সংযুক্ত আরব আমিরশাহির কোনও সংস্থা ইরান থেকে তেল কিনলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে সর্বাধিক চাপ-এর নীতি পুনর্বহাল করার পথে হাঁটছে আমেরিকা।
    যদিও এর পরেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নীতি নিয়েও দুঃখপ্রকাশ করে ট্রাম্প বলেন, আশা, এই নিষেধাজ্ঞা বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। কিন্তু সপ্তাহ ঘোরার আগেই ব্যবহৃত হল সেই ছাড়পত্র।