গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Kolkata বড়বাজারে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড কার্তুজ

    বড়বাজারে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড কার্তুজ

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শিয়ালদহের পর এবার বড়বাজার। খাস কলকাতার বুকে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বড়বাজার থকে উত্তরপ্রদেশের তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

    উদ্ধার করা হয়েছে ৭ এমএম এবং ৯ এমএম পিস্তল ও ১৭ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয়েছে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি। ওই গাড়ি বনেটের মধ্যে থেকেই অস্ত্র উদ্ধার হয়েছে। সূত্রে খবর, গোপনে খবরে পেয়ে বড়বাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওঁৎ পেতেছিল কলকাতা পুলিশের এসটিএফ। এমজি রোডে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো গাড়িটি নজরে পড়তেই থামিয়ে তল্লাশি অভিযানের সময়ই আগ্নেয়াস্ত্র ধরা পরে। পাচারের উদ্দেশ্যে অস্ত্রগুলো আনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

    উল্লেখ্য, দিন কয়েক আগেই শিয়ালদহের বৈঠকখানা বাজার থেকে উদ্ধার হয়েছিল ২ আগ্নেয়াস্ত্র এবং ১৫ রাউন্ড কার্তুজ। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন উত্তরপ্রদেশের পাঁচ বাসিন্দা।