গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment কানে ইতিহাস, ‘জুরিপ্রধান’ জুলিয়েট

    কানে ইতিহাস, ‘জুরিপ্রধান’ জুলিয়েট

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স

    আগামী ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে কানের ৭৮তম আসর।উৎসবের শিডিউলের সঙ্গে আরও এক খবর জানিয়েছেন কান কর্তৃপক্ষ। এবার জুরিপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।

    গতবার ছিলেন নির্মাতা গ্রেটা গারউইগ।পরপর দু’ বছর জুরিপ্রধান হিসেবে একজন মহিলা নির্বাচিত হলেন, কানের ইতিহাসে এই ঘটনা এ নিয়ে দ্বিতীয়বার ঘটল। রিপোর্ট অনুসারে, কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েট বিনোশকে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। ৬০ বছর বয়সী জুলিয়েট বিনোশ এমন সম্মানজনক দায়িত্ব পাওয়া দ্বিতীয় মহিলা। তার আগে প্রথমবারের মতো এই দায়িত্ব পেয়েছেন বার্বি খ্যাত তারকা নির্মাতা গ্রেটা গারউইগ, এবং সেটা গত বছরেই। ২০২৪ সালের মত এ বছরেও কানের সেরা সিনেমা বাছাইয়ের দায়িত্ব মহিলার উপর ন্যস্ত হওয়ায় উচ্ছ্বসিত উৎসব আয়োজকরাও। কানের বিচারকপ্রধান হয়ে উচ্ছ্বসিত জুলিয়েট বিনোশ। এক বিবৃতিতে তিনি বলেছেন, উৎসাহ ও অনিশ্চয়তা নিয়ে ১৯৮৫ সালে প্রথম পা রেখেছিলেন কানের প্রাঙ্গণে।আশির দশক থেকে বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন জুলিয়েট বিনোশ।২০১০ সালে ইরানের বিখ্যাত পরিচালক আব্বাস কিয়ারোস্তামির, সার্টিফায়েড কপি’র জন্য কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি।

    এছাড়া ১৯৯৬ সালের যুদ্ধভিত্তিক সিনেমা দ্য ইংলিশ পেশেন্ট-এ নার্স হানার চরিত্রে অভিনয়ের জন্য জুলিয়েট বিনোশ অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান।