গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment ২১ বছর পর ম্যায় হু না’র সিক্যুয়াল

    ২১ বছর পর ম্যায় হু না’র সিক্যুয়াল

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ এক যুগ বক্স অফিসে খারাপ সময় কাটিয়ে ২০২৩ সালে নতুন মেজাজে পর্দায় ফিরে ছিলেন শাহরুখ খান।একে একে তিনটি ব্লকবাস্টার উপহার দেন দর্শকদের। দখলে নেন নিজের হারানো সাম্রাজ্য।

     এবার শাহরুখ ফ্যান ফলোয়ারদের জন্য এসেছে আরেকটি সুখবর। খান সাহেবের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সিনেমা ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে।সিনেমা,২০০৪ সালে ম্যায় হু না’তে পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন শাহরুখ। দীর্ঘ ২১ বছর পর আসছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি।রিপোর্ট অনুসারে,ম্যায় হু না’র সিক্যুয়াল তৈরি নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহরুখ খান। তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় আছেন।২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়া শুনবেন, এবং তারপরেই অভিনয়ের সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।২০০৪ সালে শাহরুখ খান প্রথমবারের মতো ফারাহ খানের পরিচলনায় কাজ করেছিলেন ম্যায় হু না’তে। সিনেমাটির বানিজ্যিক সাফল্য ছিল আকাশছোঁয়া। এরপর পরপর ফারহার সঙ্গে বেশ কিছু কাজ করেন শাহরুখ খান।আসে,ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার। এখন শোনা যাচ্ছে, বহু বছর পর ফারহা খান ফিরতে চলেছেন নতুন সিনেমা নিয়ে। আর তার কামব্যাক প্রোজেক্ট হবে,ম্যায় হু না টু। তবে এতে শাহরুখ খান থাকবেন কিনা সেই বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।তবে কিছুদিন আগেই ফারহা খান শাহরুখের সঙ্গে ফের কাজ করা নিয়ে কথা বলেছিলেন।এদিকে শাহরুখ খান এবং গৌরী খানের ব্যানারে রেড চিলিজ এন্টারটেনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম সিনেমা ছিল ,ম্যায় হু না।

    আর শাহরুখের চার্মিং রোম্যান্টিক মেজাজ, অ্যাকশন সবকিছু সিনেমাকে করে তুলেছিলো সুপারহিট। এতে শাহরুখের সঙ্গে আরো অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, জায়েদ খান, অমৃতা রাও, কিরন রাও সুনীল শেঠি প্রমুখ।