গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National নতুন আয়কর বিলে মন্ত্রিসভার অনুমোদন

    নতুন আয়কর বিলে মন্ত্রিসভার অনুমোদন

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স
    নতুন আয়কর বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে বিলটি পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে প্রথামাফিক বিলটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
    বর্তমানে দেশে চালু রয়েছে ১৯৬১ সালের আয়কর আইন। ছ’দশকের পুরনো যাবতীয় নিয়মকানুন বদলে ফেলতে নতুন বিল আনছে কেন্দ্র। অর্থ মন্ত্রক সূত্রে খবর, মাত্র ছ’মাসের ব্যবধানে বিলটিকে তৈরি করা হয়েছে। সূত্রের খবর, নতুন আইন পাশ হলে আমজনতাকে আর আয়করে ছাড় পাওয়ার জন্য কেন্দ্রীয় বাজেটের জন্য অপেক্ষা করতে হবে না। এতে উপকৃত হবেন করদাতারা। চলতি বছরের ১ ফেব্রুয়ারি সংসদে পাশ হয় ২০২৫-’২৬ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট। ওই দিনই বাজেট বক্তৃতার সময়ে নতুন আয়কর বিল আনার ঘোষণা করেন নির্মলা।
    তিনি বলেন, নতুন বিল ন্যায়ের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে। আয়করের অর্ধেক জটিলতা কাটানোর লক্ষ্যে এটিকে আনা হচ্ছে। করদাতা এবং প্রশাসনে থাকা ব্যক্তিরা এটিকে খুব সহজে বুঝতে পারবেন।