গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports মেক্সিকোর ক্লাবে রামোস

    মেক্সিকোর ক্লাবে রামোস

    0
    157
    ছবি সৌজন্যে : এক্স

    ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস। রামোস এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মেক্সিকোর ক্লাব মন্তেরেইতে।রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি হয়ে সেভিয়া গিয়েছিলেন রামোস।

    জুনে সেভিয়া ছাড়েন রামোস। এরপর নানা গুঞ্জন ওঠে। এমনকি জানা যায় রিয়ালে ফিরবেন তিনি অথবা ক্যারিয়ার শেষের পথে হাঁটবেন। কিন্তু সব মিথ্যা প্রমাণিত হয়েছে।২০০৫ সালে রিয়ালে যোগ দেওয়া এই তারকা দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। দায়িত্ব পান অধিনায়কত্বেরও। ক্লাবটির হয়ে জিতেছেন পাঁচটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি ক্লাব বিশ্বকাপ। মোট ২২টি চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি।২০২১ সালে রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দেন রামোস। সেখানে দু’ বছর কাটান।

    জেতেন দু’টি লিগ চ্যাম্পিয়নশিপ।পরে ফিরে আসেন সেভিয়াতে। সেখানে খুব বেশি সময় কাটাননি।এবার যোগ দিয়েছেন মেক্সিকোর ক্লাবে। রিয়ালের এই কিংবদন্তিকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মন্তেরেই।