
সিনেমায় কাজের নামে যাদবপুরে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে উঠেছে ২ ব্যবসায়ীর বিরুদ্ধে। যাদবপুর থানায় এফআইআর দায়ের হয়েছে।
অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ নিজেদের নিজেদের পরিচয় গোপন করে দুই তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন দুজন। এরপর তাঁদের বেশ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি গোপন রাখার জন্য হুমকিও দেয় অভিযুক্তরা।
জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এবং অন্যজন নৈহাটির বাসিন্দা পেশায় ব্যবসায়ী ওই দুইজন নিজেদের নাম পরিচয় গোপন করে নিজেদের ফটোগ্রাফার পরিচয় দিয়েছিলেন। দুই অভিযুক্তর মধ্যে একজনকে গ্রেফতার করা গেলেও অন্য এক অভিযুক্ত এখনও পলাতক।
