গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment আমির খানের জীবনে নতুন প্রেম

    আমির খানের জীবনে নতুন প্রেম

    0
    147
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউডে খান ভাইদের নিয়ে বরাবরই আগ্রহ ফ্যান ফলোয়ারদের। তাদেরকে নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করে থাকেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন অন্যতম অভিনেতা আমির খান।

    এর আগেও দু’বার বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। কিছু দিন আগে প্রেমের গুঞ্জন উঠেছিল সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গেও।প্রায়ই শোনা যায়, আমির এবং ফাতিমা ডেটিং করছেন। তবে, দিনকয়েক ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে নতুন চর্চা। ৫৯ বছর বয়সি আমির খানের জীবনে আবারও নাকি নতুন প্রেম এসেছে। রিপোর্ট অনুযায়ী,আমির খান আবারও প্রেমে পড়েছেন। এবং তিনি এক রহস্যময়ীর সঙ্গে ডেটিংও করছেন। কিন্তু প্রশ্ন, কে সেই নারী? এক রিপোর্টে বলা হয়েছে,অভিনেতা আমির খান ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে প্রেমিকার পরিচয়ও করিয়ে দিয়েছেন।রিপোর্টে আরও বলা হয়েছে, আমির খান এবার যার প্রেমে পড়েছেন, তিনি বেঙ্গালুরুতে থাকেন এবং বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তার কোনও সম্পর্কও নেই। আমির খানের নতুন সঙ্গীর নাম গৌরী। তবে আমির খান এখনও তার সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি।

    গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে আমির কিছু প্রকাশ্যে না আনায়, অনেকেই মনে করছেন বিষয়টি হয়ত গোপনই রাখতে চান অভিনেতা। প্রেমের সপ্তাহ শুরুর আগেই আমিরের জীবনে নতুন প্রেমের ইঙ্গিত ফ্যান ফলোয়ারদেরও চমকে দিয়েছে।