গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মহাকুম্ভে অগ্নিকাণ্ড, পুড়ল ‘কল্পবাসী’ তাঁবু

    মহাকুম্ভে অগ্নিকাণ্ড, পুড়ল ‘কল্পবাসী’ তাঁবু

    0
    121
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে। এবার উত্তর প্রদেশের প্রয়াগরাজের ১৯ নম্বর সেক্টরের কল্পবাসী তাঁবুতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে।
    সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্যাস লিক করার ফলে এই ঘটনা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানানো হয়েছে। দমকলের পদস্থ আধিকারিক প্রমোদ শর্মা জানিয়েছেন, ওম প্রকাশ পাণ্ডে সেবা সংস্থার তাঁবুতে আগুন লেগেছিল, যা আদতে রাজেন্দ্র জয়সওয়াল নামে এক ব্যক্তির। খবর পাওয়ার পর দমকল বাহিনীর তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। তবে, তাঁবুটি পুরোপুরি পুড়ে গেছে। হতাহতের কোনও খবর নেই। এর আগে ৭ ফেব্রুয়ারি, সেক্টর ১৮-এ ইসকন ক্যাম্পে আগুন লাগে।
    এই দুটি ছাড়াও মহাকুম্ভে ১৯ জানুয়ারি সেক্টর ১৯-এ সিলিন্ডার ফেটে আগুন লাগে। ২৫ জানুয়ারি সেক্টর ২-এ দুটি গাড়িতে আগুন লাগে।