‘অভয়া’র জন্মদিনে প্রয়াগরাজে স্মৃতি তর্পণ সুকান্ত-র 

0
166
ছবি সৌজন্যে : এক্স

অভয়ার জন্মদিনে প্রয়াগরাজে সপরিবারে পুন্যস্নানের পর তাঁর স্মৃতিতে তর্পণ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি অভয়ার স্মৃতির উদ্দেশ্যে নিজের দুই কন্যাকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণও করেছেন সুকান্ত মজুমদার।

রবিবার আর জি করের নির্যাতিতার জন্মদিনের দিনই উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সপরিবারে পৌঁছন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পরণে হলুদ পাঞ্জাবি পড়ে স্ত্রী ও দুই কন্যাকে হাত ধরে গঙ্গায় নামতে দেখা যায় তাঁকে। এরপর সাধারণের সঙ্গে গঙ্গায় সপরিবারে ডুব দিয়ে স্নান ও সূর্য্য প্রণাম করতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। এদিকে, অভয়ার জন্মদিনের দিন একাধিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যজুড়ে।

যেখানে অংশ নিয়েছেন জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। থাকবেন নার্স ও স্বাস্থ্যকর্মীরাও। পাশাপাশি ভয় মঞ্চের তরফেও বিভিন্ন কর্মসূচি রয়েছে। চলছে ওভাওয়া ক্লিনিকও।