
বাংলাদেশের রাজশাহীতে এ বার সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ ফুট উঁচু ম্যুরাল। শেখ হাসিনার সরকারের আমলে এই ম্যুরালটি তৈরি হয়েছিল।
তৎকালীন প্রশাসন দাবি করে, এটিই বাংলাদেশে শেখ মুজিবুরের সবচেয়ে বড় ম্যুরাল। জানা গিয়েছে, রবিবার সকালে কয়েক জন রংমিস্ত্রি সেখানে কাজ শুরু করেন। ম্যুরালটিকে সাদা রঙে ঢেকে দেওয়া শুরু করেন তাঁরা। সন্ধ্যার আগেই সেটি পুরো সাদা রঙে ঢেকে দেওয়া হয়। রাজশাহীতে শেখ মুজিবের এই ম্যুরালটি উচ্চতায় ৫৮ ফুট। ম্যুরালের মূল অংশের উচ্চতা ৫০ ফুট এবং চওড়া ৪০ ফুট। ম্যুরালের দু’ধারে প্রায় ৭০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে টেরাকোটার কাজ। গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেও এই ম্যুরালে জনরোষ আছড়ে পড়েছিল।
সেই সময়ে ক্ষতিগ্রস্ত হয় ম্যুরালটি। তবে সেটি ভেঙে ফেলা যায়নি। রবিবার রাজশাহীর ওই ম্যুরালটি সম্পূর্ণ সাদা রং করে দেওয়া হয়।ম্যুরালটি সাদা রং করার জন্য কে বা কারা তাঁদের বরাত দিয়েছিল, সে কথা বলতে পারেননি রংমিস্ত্রিরা।
