গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata টলিপাড়ায় ফের লাইট-ক্যামেরা-অ্যাকশন

    টলিপাড়ায় ফের লাইট-ক্যামেরা-অ্যাকশন

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে আবারও সোমবার সকাল থেকে লাইট ক্যামেরা অ্যাকশন শোনা যাচ্ছে স্টুডিওপাড়ায়। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন হস্তক্ষেপে পরিচালক এবং টেকনিসিয়ানরা দ্বন্দ্ব মিটিয়ে কাজে ফিরেছেন।

    পরিচালক সৃজিত রায়ের সেট তৈরির কাজও ফের শুরু হয়েছে। সেটে হাজির হয়েছেন টেকনিশিয়ানরা। সৃজিত রায়ের সেট তৈরির কাজ বন্ধ নিয়েই জটিলতা তৈরি হয়েছিল। তবে কয়েকদিন কাজ বন্ধ থাকায় সিরিয়ালগুলোর সম্প্রচার কিছুটা পিছিয়ে গিয়েছে। জট মিটলেও ২০ তারিখ দুই মন্ত্রীর সঙ্গে ফের পরিচালকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আগেই ১৬ দফা দাবি জানিয়েছিলেন পরিচালকরা।

    তার মধ্যে অন্যতম মূল দাবি ছিল যেখানে ৬০ জন টেকনিসিয়ান লাগছে না, সেখানে কেন কম টেকনিসিয়ান নিয়ে কাজ হবে না। ২০ ফেব্রুয়ারি এই ১৬ দফা দাবি নিয়েই পরিাচলকদের সঙ্গে দুই মন্ত্রীর কথা হয়েছে বলে খবর।