গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology গ্রহাণু থেকে পৃথিবীকে ঠেকাতে পরমাণু অস্ত্র ?

    গ্রহাণু থেকে পৃথিবীকে ঠেকাতে পরমাণু অস্ত্র ?

    0
    136
    ছবি : সংগৃহীত

    পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুকে ঠেকাতে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানো হতে পারে বলে জানিয়েছেন এক জ্যোতির্বিজ্ঞানী। ব্রিটিশ বিজ্ঞান লেখক ও জ্যোতির্বিজ্ঞানী ড. ডেভিড হোয়াইটহাউস বলেছেন, ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ-এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে ফুটবল মাঠের আকারের সমান গ্রহাণুটিকে।

    এর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে,যার সাত বছরেরও বেশি সময়ের মধ্যে পৃথিবীতে আঘাত হানার কথা রয়েছে।১০০ মিটার প্রস্থ ও ৪০ মিটার দৈর্ঘ্যের ,২০২৪ ওয়াইআর ফোর নামের গ্রহাণুটি বর্তমানে পৃথিবী থেকে প্রায় চার কোটি ৩৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ক্রমাগত এটি দূরে সরে যাচ্ছে বলে খবর।গ্রহাণুটি ২০৩২ সালের ডিসেম্বরে পৃথিবীর কক্ষপথ পেরোবে এবং শুরুতে অনুমান ছিল, পৃথিবীতে গ্রহাণুটির সরাসরি আঘাত হানার ঝুঁকি ৮৩ বারের মধ্যে একবার।

    তবে এ ঝুঁকি এখন ৬৭ টির মধ্যে একটিতে নেমে এসেছে, যা,এড়িয়ে যাওয়া সহজ নয় বলে বলেছেন ড. হোয়াইটহাউস। তিনি বলেছেন, তাঁর ধারণা পৃথিবীর ওপর গ্রহাণুটির প্রভাব গুরুতর হতে পারে।