গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Hooghly বোনের হয়ে মাধ্যমিক দিতে গিয়ে ধরা পড়লেন দিদি

    বোনের হয়ে মাধ্যমিক দিতে গিয়ে ধরা পড়লেন দিদি

    0
    274
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন দিদি। ঘটনায় শোরগোল পড়েছে চণ্ডীতলার গরলগাছি বালিকা বিদ্যালয়ে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার পরীক্ষার প্রথম দিনে চণ্ডীতলার একটি স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলেন এক কলেজপড়ুয়া তরুণী। অ্যাডমিট কার্ড পরীক্ষা করার সময় ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখের মিল না দেখে সন্দেহ হয় শিক্ষকের। এরপরেই তিনি বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়। সেখান থেকে খবর যায় পুলিশে। এরপরেই অভিযুক্তকে ধরে চণ্ডীতলা থানায় নিয়ে যায় পুলিশ। তরুণীকে জেরা করে জানা গিয়েছে তিনি কলেজে পড়েন।

    বোনের হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকেও জানানো হয়েছে। শিক্ষা দফতর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়েরের পরেই কলেজছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।