গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda রাস্তা তৈরির সময় পিচে পড়ে ঝলসে গেলেন ২

    রাস্তা তৈরির সময় পিচে পড়ে ঝলসে গেলেন ২

    0
    185
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাস্তা তৈরির সময় গরম পিচে পড়ে ঝলসে গেলেন দুই শ্রমিক। কালিয়াগঞ্জের মদনপুরে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে।

    জানা গিয়েছে কালিয়াগঞ্জের পাতালশ্রী গ্রামের বাসিন্দা বছর ৬০-র নরেন মাহাত এবং বছর ১৯-র প্রসেনজিৎ মাহাত অন্যদের সঙ্গে ইটাহার ব্লকের নন্দনগ্রাম পর্যন্ত গ্রামীণ রাস্তা পাকা করার কাজ করছিলেন। সেখানে মিলার মেশিন টেনে নিয়ে যাওয়ার সময় গরম পিচ তাঁদের শরীরে উপচে পড়ে।

    গুরুতর জখম অবস্থায় নরেন এবং প্রসেনজিৎ মাহাতকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নরেন মাহাতর অবস্থা সঙ্কটজনক থাকায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।