
দিল্লির ভোটের ফল নিয়ে জোট ইন্ডিয়ার দুই শরিক আপ-কংগ্রেসকে একযোগে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দিল্লির ভোটে কংগ্রেস যদি আপকে সহযোগিতা করত তবে এই ফল হত না।
অন্যদিকে আম আদমি পার্টিও হরিয়ানা ভোটে কংগ্রেসকে সাহায্য করেনি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ বছর পর দিল্লি বিধানসভা দখলে নিয়েছে বিজেপি। দুই দলের কোন্দলেই দিল্লিতে এমন ফল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে স্পষ্ট হয়েছে। তাঁর দাবি দুই দল একসঙ্গে থাকলে বিজেপি ভোটে ফায়দা তুলতে পারত না। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জোট ইন্ডিয়ার কোনও দলের সঙ্গেই যে জোট বাধবেন না তাও স্পষ্ট করেছেন।
সরাসরি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে একাই ছাব্বিশের বিধানসভা ভোটে লড়বে তৃণমূল। এবং ফের ক্ষমতায় আসার প্রত্যয়ীও।
