বেঙ্গালুরুতে আমেরিকার যুদ্ধবিমান এফ-৩৫, সক্রিয় রাশিয়া

0
160
ছবি সৌজন্যে : এক্স
বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটিতে আমেরিকান যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং টু-এর আগমনের পরেই তৎপর হয়েছে মস্কো।
প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের যুদ্ববিমান সুখোই এসইউ-৫৭ নির্মাণের বিষয়ে প্রস্তাব দিয়েছে দিল্লি-কে।বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ যুদ্ধকৌশল প্রদর্শন করতে আমেরিকা এবং রাশিয়া দু’টি দেশই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাঠিয়েছে। ঘটনাচক্রে, ফ্রান্সে তৈরি ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান রাফালের পরে ভারতীয় বায়ুসেনা গত কয়েক মাস ধরেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে সক্রিয় হয়েছে। এ ক্ষেত্রে ভারত আবার পুরনো বন্ধু রাশিয়ার দ্বারস্থ হতে পারে বলেও জল্পনা রয়েছে।ঘটনাচক্রে, সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সোমবার বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া ২০২৫-এর উদ্বোধন করতে গিয়েও বায়ুসেনার আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে যুদ্ধকৌশল প্রদর্শন করবে বিভিন্ন দেশের যুদ্ধবিমান এবং সশস্ত্র হেলিকপ্টার।
এ বার সেই তালিকার প্রধান আকর্ষণ রাশিয়ায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ তার প্রতিদ্বন্দ্বী আমেরিকায় নির্মিত এফ-৩৫ লাইটনিং টু।