
বসিরহাটের তৃণমূলের সাধারণ সম্পাদককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দলেরই এক নেতার বিরুদ্ধে। অভিযোগ, সিরিয়া পারভিনের দেহরক্ষীকে মারধর এবং গাড়িও ভাঙচুর করা হয়।
অভিযোগের তীর শাসক দলের নেতা বাদুড়িয়ার যশাইকাঠি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসান ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাতেই তারিকের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিরিয়া। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তারিক।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, সিরিয়া পারভিন আগে বিজেপি করতেন। গত লোকসভা ভোটের আগে নাম লেখান শাসক শিবিরে।








