গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum ইটভাটায় মাটি চাপা পড়ে মৃত ২ শিশু

    ইটভাটায় মাটি চাপা পড়ে মৃত ২ শিশু

    0
    268
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ইটভাটায় মাটি চাপা পড়ে বোলপুরের বড়ডিহা গ্রামে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই শিশুর। দুই শিশুর নাম রবি মুর্মু ও কাঞ্চন সোরেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এই ঘটনায় অভিযুক্ত ইটভাটা মালিকের শাস্তির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। পরে বোলপুর থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে তাদের আশ্বস্ত করে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশের দাবি, ইটভাটার মাটির স্তূপের পাশেই খেলা করছিল ওই দুই শিশু।

    আচমকাই ধস নেমে মাটি চাপা পড়ে ওই দুই নাবালক। ঘটনাস্থলের মৃত্যু হয় তাদের।