গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National আখনুরে আইইডি বিস্ফোরণে নিহত ২ জওয়ান 

    আখনুরে আইইডি বিস্ফোরণে নিহত ২ জওয়ান 

    0
    728
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু কাশ্মীর সংলগ্ন নিয়ন্ত্রণরেখার আখনুর সেক্টরে জঙ্গিদের পোঁতা আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান। আহত হয়েছেন বেশ কয়েকজন।
    আহতদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে জঙ্গিদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে সেনা ও আধা সেনার যৌথবাহিনী। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জম্মুর নিয়ন্ত্রণ রেখার কাছে আখনুর সেক্টরের খোর থানার অন্তর্গত কেরী বট্রলে টহলদারি চালাচ্ছিল ভারতীয় সেনার হোয়াইট কর্পসের জওয়ানরা। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে সেনা জওয়ানদের লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতে তিন সেনা জওয়ান গুরুতর জখম হন।
    তিন জনকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়।
    চিকিৎসাধীন অবস্থায় দুই সেনা জওয়ান মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত বাকি জওয়ানের অবস্থাও সঙ্কটজনক।