গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ‘২৫-র মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় অস্ট্রেলিয়া : সেলিনা বয়েড

    ‘২৫-র মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় অস্ট্রেলিয়া : সেলিনা বয়েড

    0
    185
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের নির্বাচন চায় অস্ট্রেলিয়া। পার্লামেন্টে এমনই জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আইনপ্রণেতা আবিজেইল সেলিনা বয়েড।

    শেখ হাসিনার আমলের দুঃশাসন ও হত্যাকাণ্ড তুলে ধরেছেন তিনি। তিনি ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে নির্বাচনেরও দাবি তুলেছেন। অস্ট্রেলিয়ার এই আইনপ্রণেতা সংসদের সভাপতির উদ্দেশে বলেছেন, তিনি নোটিশ দিচ্ছেন যে, আগামী অধিবেশন দিবসে তিনি নিম্নলিখিত প্রস্তাব আনবেন-এই সংসদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করে যে, ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরশাসনের অধীনে ছিল, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের দমন এবং নির্বাচনী জালিয়াতির মাধ্যমে পরিচালিত হয়েছে। ২০২৪ সালের মাঝামাঝি ছাত্র আন্দোলনের ফলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে সরকার পতিত হয় এবং অগাস্ট ২০২৪ সালে শেখ হাসিনা দেশত্যাগ করেন। তিনি বলেছেন, তথ্যানুসারে, এই বিক্ষোভের সময় ২ হাজার ৭৩২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ৩০ হাজারের বেশি আহত হয়েছেন এবং অন্তত ৩৯ জন শিশু প্রাণ হারিয়েছে। এই নৃশংসতা, পাশাপাশি ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ‌মনসুন বিপ্লব গণহত্যায় হাজারো মানুষের মৃত্যুর ঘটনা, বিগত ১৭ বছরের দমনমূলক শাসনের প্রতিফলন, যেখানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং সাংবাদিক, কর্মী ও বিরোধী নেতাদের উপর নির্যাতন চালানো হয়েছে।

    ‘হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা চরমভাবে দুর্বল হয়ে পড়ে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন ব্যাপক ভোট জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন এবং কারসাজির কারণে আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে।