গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Howrah রেশন দুর্নীতি : হাওড়ার ৩ জায়গায় ইডি-র তল্লাশি  

    রেশন দুর্নীতি : হাওড়ার ৩ জায়গায় ইডি-র তল্লাশি  

    0
    270
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রেশন দুর্নীতিকাণ্ডে হাওড়ার ৩ জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি। বুধবার সকালেই রেশন দুর্নীতি মামলায় হাওড়া ৩ জায়গার মধ্যে জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকায় ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে এবং গোডাউনে ইডির অভিযান এর পাশাপাশি হাওড়া শ্যামপুর ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি।

    এই ২ জন পরিবহণ সংস্থার মালিক রয়েছেন বলে খবর। অন্য একজন আবার সরকার স্বীকৃত এক সমিতির পরিচালনার দায়িত্বে রয়েছে বলে জানা যাচ্ছে। এই সমবায় সমিতিতে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হয় বলে বলে খবর। কিন্তু, সেখানেই বড়সড় গোলযোগ বলে মনে করছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা।

    তিনটি জায়গাই হওড়ায়। সূত্রের খবর, ইতিমধ্যেই ইডি জানতে পেরেছে যে কাগজে কলমে সমবায় সমিতি তৈরি করে ভুয়ো চাষীদের থেকে ধান কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।