
মহাকুম্ভ থেকে ফেরার পথে বিহারে দুর্ঘটনায় দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী সহ দুই মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে বিহারের সাশারাম এলাকার লরির সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। ততেই মৃত্যু হয় বছর ৪০-র লক্ষ্মী চক্রবর্তী এবং দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল গ্রামের ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য উজ্জ্বল দাসের স্ত্রী বছর ৩৮-র জিতু দাসের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও জন। জানা গিয়েছে শনিবার দেগঙ্গার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের কলাপোল থেকে গাড়ি নিয়ে ৮ জদন পূণ্যার্থী মহাকুন্তে গিয়েছিলেন। বিহারের সাশারাম এলাকার ভোরে গাড়ি ও ট্রাকের সংগর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দই মহিলার। এদিকে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দা বছর ২৫-র যুবক বুবাই মাইতিরও মহাকুন্তে যাওয়ার পথে দুর্ঘটনার মৃত্যু হয়েছে। বুবাই পরিচিত একজনের সঙ্গে বাইকে প্রয়াগরাজের মহাকুন্তে মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে স্নানে গিয়েছিলেন।
মঙ্গলবার ভোরে বিহারের ঔরঙ্গাবাদে বুবাইদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে বুবাই মাইতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।








