গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia ছাত্র বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই পারলেন না উপাচার্য

    ছাত্র বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই পারলেন না উপাচার্য

    0
    212

    ছাত্রী আত্মঘাতী হওয়ার বিক্ষোভের জেরে দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি হরিণঘাটার ম্যাকাউটের উপাচার্য। অপসারণের দাবিতে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল পড়ুয়া।

    অন্যদিকে গেটের ভিতরে রেজিস্ট্রার জেনারেলের অপসারণের দাবিতে সরব হন বিক্ষোভরত পড়ুয়ারা। পরে হরিণঘাটা থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্লোগান পাল্টা স্লোগানের মাঝে পড়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    উল্লেখ্য, সোমবার রাতে এক এমটেক ছাত্রীর আত্মহত্যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার মৌলানা আবুল কালাজ আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যার জেরে পর পর দু’দিন পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।