গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International যুদ্ধ থামাতে রাশিয়াকে শর্ত ভলোদিমির জেলেনস্কির

    যুদ্ধ থামাতে রাশিয়াকে শর্ত ভলোদিমির জেলেনস্কির

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইউক্রেন অধিকৃত কুর্স্ক রাশিয়াকে ছেড়ে দেওয়া হবে। তবে, যুদ্ধ থামাতে রাশিয়া-ইউক্রেনের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
    এমনই বার্তা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কি। শুধু তা-ই নয়, কুর্স্কের বদলে ইউক্রেনকে ফেরত দিতে হবে রাশিয়া অধিকৃত ভূখণ্ডও।জে লেনস্কি বলেছেন,  ইউক্রেন এক অঞ্চলের পরিবর্তে অন্য এলাকা চায়। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ায় দখল নেয় রাশিয়া। তার পর ২০২২ সালে সেপ্টেম্বরে ডনেৎস্ক, লুহানস্ক ও জ়াপোরিঝিয়া-সহ মোট চারটি এলাকায় গণভোট করান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর সেনাবাহিনীর তত্ত্বাবধানে হওয়া ওই নির্বাচনে ৯৯ শতাংশের বেশি ভোট যায় তাঁর পক্ষে। এর পর সংশ্লিষ্ট এলাকাগুলিকে রুশ ভূখণ্ড বলে ঘোষণা করেন তিনি। যদিও এই সব অঞ্চলের উপর মস্কোর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই।
    ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিন কয়েক আগেই ট্রাম্প জানান, যুদ্ধে মানুষের মৃত্যু তিনি চান না। যুদ্ধ থামাতে তিনি উদ্যোগী হবেন।