গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ২ দফায় ৮ দিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো-ভোগান্তি

    ২ দফায় ৮ দিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো-ভোগান্তি

    0
    681
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বৃহস্পতিবার থেকে দু’দফায় ৮ দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে বন্ধ থাকবে মেট্রো।
    বউবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে। তার প্রস্তুতির জন্য এই সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। মেট্রোর কাজের জেরে বউবাজারের ক্ষতির মুখে পড়েছিলেন বাসিন্দারা। কীভাবে মেট্রো ছুটবে তা নিয়ে শঙ্কায় ছিলেন বিশেষজ্ঞরা। অবশেষে কাটতে চলেছে সেই জট। এখন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ইস্টওয়েস্ট মেট্রো চলাচল করে। অন্যদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল করে। কিন্তু সেক্টর ফাইভ এবং ধর্মতলা মত অফিস পাড়ায় মেট্রো বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
    এদিকে মেট্রো রেল সূত্রে খবর ইতিমধ্যেই টানেলের মূল নির্মাণকাজ শেষে হয়েছে, তবে সিগনালিং সহ একাধিক কাজ এখনও বাকি রয়েছে। সব ঠিক থাকলে এই বছরের মাঝামাঝি হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা পাবে শহরবাসী।