
২০২৬-র ভোটের আগে বিরোধীদের খেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মালদার তৃণমূলের ব্লক সভাপতি। মালদার হরিশচন্দ্রপুরে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, দুই ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান, মর্জিনা খাতুন, যুব তৃণমূল সভাপতি পূজন দাস, হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। ওই মঞ্চ থেকেই তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমান বলেছেন ফুটবল খেলার সময় যেভাবে গোল বাঁচানোর জন্য পায়ে মারে। সেভাবে ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে। ফুটবল মাঠে রেফারি থাকে লাল কার্ড দেখানোর ভয় থাকে।
কিন্তু বিধানসভা ভোটে কোনও রেফারি নেই। খেলার মাঠ থেকে বিরোধীদের আক্রমণ করার কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা।







