গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ‘স্ত্রী আইএসআই হলে, তিনি র-এর এজেন্ট’, পাল্টা গগৈ 

    ‘স্ত্রী আইএসআই হলে, তিনি র-এর এজেন্ট’, পাল্টা গগৈ 

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স
    লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্নকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট বলে অভিযোগ তুলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
    জবাবে গৌরব বলেছেন, তাঁর স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয়, তবে তিনি ভারতীয় গুপ্তচর সংস্থা-এর এজেন্ট। হিমন্ত চলতি সপ্তাহে ওই অভিযোগ তোলার পরে বিজেপির মুখপাত্র কিশোর উপাধ্যায় দাবি করেছেন, এলিজাবেথ পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। এই পরিস্থিতিতে পুরো বিষয়টি জাতীয় নিরাপত্তা’র সঙ্গে জড়িত দাবি করে তদন্ত চেয়েছিলেন বিজেপির আর এক মুখপাত্র গৌরব ভাটিয়া।
    পাশাপাশি, এলিজাবেথ ভারতীয় নাগরিক নন বলেও দাবি করেন তিনি। জবাবে লোকসভায় রাহুলের ডেপুটি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এমন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।