গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National হট্টগোলের মধ্যেই রাজ্যসভায় ওয়াকফ বিল জেপিসি রিপোর্ট

    হট্টগোলের মধ্যেই রাজ্যসভায় ওয়াকফ বিল জেপিসি রিপোর্ট

    0
    107
    ছবি সৌজন্যে : সংসদ টিভি
    বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই রাজ্যসভায় পেশ করা হয়েছে ওয়াকফ সংক্রান্ত জেপিসি বিল। এর মধ্যেই ওই রিপোর্ট গ্রহণ করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।
    বৃহস্পতিবার রাজ্যসভায় যৌথ সংসদীয় কমিটি রিপোর্ট পেশ করতেই প্রতিবাদ শুরু করেন বিরোধীরা। কেন রিপোর্টে ডিসেন্ট নোট রাখা হল না? প্রশ্ন তুলে শুরু হয় স্লোগান। মূলত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে সরব হয় তৃণমূল-সহ বিরোধী শিবিরে। হট্টগোলের জেরে মিনিট দশেকের জন্য অধিবেশন মুলতুবিও করে দেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। পরে অধিবেশন চালু হওয়ার পর বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন চেয়ারম্যান। তাঁর প্রশ্ন, বিরোধী সাংসদদের কী ন্যূনতম শৃঙ্খলাবোধও নেই? কমিটি গঠনের পর ওয়াকফ বিল নিয়ে ৩৮টি বৈঠক হয়েছে। প্রতিটি বৈঠকেই কোনও না কোনও ইস্যুতে প্রতিবাদ করেছে বিরোধীরা। দেওয়া হয় একাধিক ডিসেন্ট নোট।
    কিন্তু রিপোর্টে সেগুলির উল্লেখ নেই বলে অভিযোগ বিরোধীদের। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ দোলা সেন বলছেন, এই বিল নিয়ে বিরোধীরা ডিসেন্ট নোট দিয়েছে। কিন্তু সেগুলিকেও এরা মান্যতা দেয়নি।