আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসীর মুখোমুখি মোদী 

0
700
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার জাতীয় গোয়েন্দা দফতরের উপদেষ্টা তুলসী গাবার্ড-র সঙ্গে সাক্ষাৎ সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দু’জনের বৈঠকে ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী  গাবার্ড-র পরিচয় বহুদিনের। আমেরিকায় অনুষ্ঠিত হাউডি মোদী‘ অনুষ্ঠানের সময় প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তুলসী গাবার্ড-র।  এবার আমেরিকার গোয়েন্দা প্রধান হয়েই বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সারলেন তিনি। বৃহস্পতিবার আমেরিকার মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্লেয়ার হাউসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার পরই তাঁর সাক্ষাৎ হয় তুলসী গাবার্ড-র সঙ্গে। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এনিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমেরিকার গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে দেখা হল। এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন। এদিক, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষার সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ভ্যান্সের সন্তানদের জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। জেডি ভ্যান্সের সন্তানের জন্য তিনি নিয়ে গেছেন কাঠের তৈরি খেলনা ট্রেন, ভারতীয় লোকচিত্রের একটি পাজল নেট, আলফাবেট সেট। সেই পাজলে পশ্চিমবঙ্গের কালীঘাট পট চিত্রকলা, সাঁওতালি উপজাতির চিত্রকলা থেকে মধুবনী চিত্রকলা-সহ বিভিন্ন লোকচিত্র রয়েছে।
এই উপহার পেয়ে সন্তানরা কতটা খুশি তা নিজেই জানিয়েছেন জেডি ভ্যান্স। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার পেয়ে সন্তানরা আত্মহারা। নিজেরাও তাঁর সঙ্গে কথা বলে সমৃদ্ধ হয়েছেন।