গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মহাকুম্ভে ফের আগুন-আতঙ্ক 

    মহাকুম্ভে ফের আগুন-আতঙ্ক 

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স
    আবারও আগুন আতঙ্ক মহাকুম্ভে। এবার মহাকুম্ভের সেক্টর ৬-র একাধিক তাঁবুতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে ইতিউতি ছোটাছুটি করতে থাকেন সেখানে উপস্থিত থাকা মানুষজন।
    এরপরই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে, আগুন লাগার ঘটনায় তাঁবু গুলো পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এর আগে রবিবার, মহাকুম্ভমে সেক্টর ১৯-এর একটি কল্পবাসী তাঁবুতে গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়ার কারণে আগুন লেগে যায়।
    দমকলকর্মীরা ১০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মহাকুম্ভে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পাশাপাশি বেশ কয়েকটি ছোটখাটো ঘটনাও ঘটেছে।