গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সেন্ট্রাল অ্যাভিনিউতে ডাকাতি, লুঠ টাকা-গয়না

    সেন্ট্রাল অ্যাভিনিউতে ডাকাতি, লুঠ টাকা-গয়না

    0
    151
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাড়ি থেকে কয়েক লাখ টাকা, সোনার গয়না লুঠের অভিযোগ উঠেছে। প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুঠপাটের অভিযোগ উঠেছে।
    ঘটনায় বাড়ির দুই পরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। লালবাজারের অপরাধ দমন শাখা এবং বটতলা থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তার পাশেই ওই বাড়িতে শুক্রবার সকালে ঢোকে দুই দুষ্কৃতী। বাড়ির পরিচারিকা সন্ধ্যা দাস পুলিশকে জানিয়েছেন নীচে কলিং বেল বাজাতে তাঁরা রিমোর্ট কন্ট্রোলে দরজা খুলে দেন। এরপরেই দুষ্কৃতীরা ঢুকে পড়ে ঘবে।
    এরপরেই বছর ৬৬-র মধুরিমা মৈত্রর মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লাখ টাকা এবং সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। কেন না দেখেই ঘরজা খুলে দেওয়া হল তা নিয়ে বাড়ির পরিচারিকা এবং কেয়ারটেকারকে জেরা শুরু করেছে পুলিশ।