গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs অ্যাসিড হুমকি দিয়ে নাবালিকাকে নির্যাতন, বারুইপুরে গ্রেফতার যুবক

    অ্যাসিড হুমকি দিয়ে নাবালিকাকে নির্যাতন, বারুইপুরে গ্রেফতার যুবক

    0
    200
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে বারুইপুরে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।
    জানা গিয়েছে ক্লাস নাইনের ওই ছাত্রীকে উত্যক্ত করত সূর্য দাস নামে অভিযুক্ত যুবক। মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সূর্য দাস ওই ছাত্রীকে দিনের পর দিন যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। শুধু তাই নয় ভিডিও তুলে ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ।
    বিষয়টি জানতে পেরে সূর্য দাসের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।