গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia হাসপাতালে বাবাকে দিয়ে মেয়ের বমি পরিষ্কার, রিপোর্ট চাইল স্বাস্থ্যসচিব

    হাসপাতালে বাবাকে দিয়ে মেয়ের বমি পরিষ্কার, রিপোর্ট চাইল স্বাস্থ্যসচিব

    0
    211
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এমার্জেন্সিতে অসুস্থ শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করার ঘটনায় সিএমওএইচ-র রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বাস্থ্য সচিব।
    এই ধরণের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করা হয়েছে। এদিকে অভিযুক্ত ডাক্তারের সাফাই হাসপাতালে সাফাইকর্মী সেই সময় না থাকায় পরিষ্কার দিতে বলা হয়েছে। জানা গিয়েছে বুধবার বেশি রাতে বছর ৫-র অসুস্থ শিশুকে নিয়ে শান্তিপুর হাসপাতালের এমার্জেন্সিতে চিকিৎসা করাতে গিয়েছিলেন সমীর শীল। ডাক্তার দেখানোর সময় শান্তিপুর হাসপাতালের এমার্জেন্সির মধ্যে বমি করে দেয় শিশুটি। অভিযোগ তখন হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার নাবালিকার বাবাকে বমি পরিষ্কার করতে একপ্রকার বাধ্য করেন বলে অভিযোগ। ইতিমধ্যেই হাসপাতাল সুপারকে অভিযোগ জানিয়েছেন নাবালিকার বাবা।
    বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সুপার। একটি তদন্ত কমিটিই গঠন করা হয়েছে।