
মরণোত্তর অঙ্গদান, দেহদান-এ উৎসাহিত করতে শরীর দাতাদের রাষ্ট্রীয় সম্মান জানানো হবে বলে ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রতিবছর ২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট ওই পরিবারগুলোকে বিশেষ সম্মাননা জানাতে চলেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।
প্রথমবার মধ্যপ্রদেশের এইমসে হৃদযন্ত্র প্রতিস্থাপিত করার পর পুর্নজন্ম ফিরে পেয়েছেন দীনের মালভিয়া নামে এক ব্যক্তি। সম্প্রতি তাঁর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান যগে অঙ্গ প্রতিস্থাপন, অঙ্গদান এবং দেহদানের মতো সামাজিক কাজকে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। অঙ্গদানের আগে দেহদানের তথ্য প্রদানকারী ব্যক্তিদের সম্মানিত করা হবে।
যাদের আয়ম্মান কার্ড নেই, তাদের সেই কার্ড করে দেবে তাঁর সরকার বলে জানান মুখ্যমন্ত্রী যাদব। পাশাপাশি ওই ব্যক্তিদের পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে সূত্রে খবর।
