গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ট্রাম্প-পুতিন ফোন, জেলেনস্কির কড়া বার্তা

    ট্রাম্প-পুতিন ফোন, জেলেনস্কির কড়া বার্তা

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,আমেরিকা ও রাশিয়ার মধ্যে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি হলে তা কিয়েভ কখনোই মেনে নেবে না।

    পশ্চিম ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় জেলেনস্কি বলেছেন,একটি স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন অন্তর্ভুক্তি ছাড়া কোনো চুক্তি মেনে নিতে পারা যায় না। এটি ইউক্রেনের অংশীদারদের কাছে পরিষ্কারভাবে জানিয়েছেন। ইউক্রেনকে বাদ দিয়ে কোনো দ্বিপক্ষীয় আলোচনা মেনে নেওয়া হবে না।জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

    পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,ডোনাল্ড ট্রাম্পের প্রথমে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলাটা ইউক্রেনের জন্য সুখকর ছিল না।