গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Coochbehar গীতালদহে বাংলাদেশিদের ছোঁড়া ইটে জখম বিএসএফ

    গীতালদহে বাংলাদেশিদের ছোঁড়া ইটে জখম বিএসএফ

    0
    1063
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ওপার থেকে বাংলাদেশিদের ছোঁড়া পাথরে কোচবিহারের গীতালদহ সীমান্তে জখম হয়েছেন ২ বিএসএফ জওয়ান। বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে ফের উত্তেজনা ছড়িয়েছে।
    এর আগে মালদার সুকদেবপুরে ফসল কেটে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। সম্প্রতি কাঁটাতার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম হয়েছিল মালদার বৈষ্ণবনগর, কোচবিহারের মেখলিগঞ্জে। এসবের মধ্যে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে দালাল ধরে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় বছর ৫৫-র নিমাই পাল এবং বছর ৫-র শিখা পালকে ধরে বিএসএফ।
    এঁদের বাড়ি বাংলাদেশের নোয়াখালিতে। জেরায় তারা জানিয়েছেন ডাক্তার দেখাতে তাঁরা ভারতে এসেছিলেন, কিন্তু ভিসা ফুরিয়ে যাওয়ায় দালাল ধরে ওপারে যাওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।