
শুক্রবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় জৈতপুর গ্রামে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে গান পাউডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১ কিশোরের। আহত আরও ২জন।
সেনা সত্রে খবর, ওই ৩ জন ফায়ারিং রেঞ্জে স্ক্র্যাপ মেটাল কুড়োতে গিয়েছিল। সেই সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঝাঁসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সত্রে খবর, হিরাপর আমি ফায়ারিং রেঞ্জে, সেনার ফেলে দেওয়া জিনিসপত্র সংগ্রহ করতে গিয়েছেন বছর ১৭-এর গঙ্গারাম। তার সঙ্গে ছিল মনোজ এবং রামু। একটি পুরানো অবিস্ফোরিত গোলা খোলার চেষ্টা করতেই তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিযাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গারামের। রামু এবং মনোজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, ফায়ারিং রেঞ্জটি সংরক্ষিত এলাকা হলেও স্থানীয় মানুষজন অনেক সময় সেখানে ঢুকে পড়ে। এই ঘটনার পরআরও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে পুলিশ ও সেনা সূত্রে খবর।
